নগরের চান্দগাঁও থানার খেজুঁরতলা এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৫ পেশাদার জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়। গত সোমবার রাত সোয়া ১০টার দিকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আসামিরা হলেন, মো. মোরশেদ (২৯), মো. রতন মাঝি (৫২), মো. রাসেল (২৫), আবুল কালাম (৫৫) এবং মো. শাকিল (২৪)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, অভিযানে জুয়ার আসর থেকে ৫ জন পেশাদার জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ২৩০ টাকাসহ ৫৪ টি তাস উদ্ধার করা হয়। চান্দগাঁও থানায় তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

