সোমবার, ১৫ জুন ২০২৬

মিরসরাইয়ে সিএনজি চালকের রহস্যজনক মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মিরসরাইয়ে বাহার মিয়া (৩৪) নামে এক সিএনজি চালকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত চালক উপজেলার ইছাখালী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের আমিন মিস্ত্রী বাড়ীর মৃত নুর ইসলামের পুত্র। সোমবার (৯ আগস্ট) বিকালে স্থানীয় ঝুলুনপোল বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা বলছেন, রেদওয়ান নামের অন্য সিএনজি চালকের সাথে বাজিতে তাস খেলা নিয়ে বাহারের হাতাহাতি হয়। পরে নিজের বাড়িতে বাহারের রহস্য জনক মৃত্যু ঘটে।
ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, নিহত সিএনজি চালক বাহার মিয়া একই এলাকার রেদওয়ানের সাথে ৭০ টাকার উপর বাজি ধরে তাস খেলেছেন। এসময় বাহার পরাজিত হলে ওই টাকা নিয়ে দুইজনের মধ্যে তর্কবিতর্ক সৃষ্টি হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এতে বাহার আহত হয়। পরে স্থানীয়রা এসে বিষয়টি সমাধান করে দেন।
এরপর সবাই বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর বাহার বমি করে অচেতন হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক বাহারকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে আলাপকালে জোরারগঞ্জ থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে না আসা অবধি হলফ করে কিছুই বলা যাচ্ছে না।’তবে এই ঘটনায় এখনও থানায় কোনো মামলা দায়ের হয়নি বলেও জানান তিনি।###
ইয়াবাকান্ড

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...