বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

কক্সবাজারে অবৈধ ফটোগ্রাফারদের বিরুদ্ধে অভিযান : ৭ ক্যামেরা জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজার সমুদ্র সৈকতে অবৈধ ফটোগ্রাফারদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ট্যুরিস্ট পুলিশ। পৃথক অভিযানে সাতটি ক্যামেরাও জব্দ করা হয়। এক দম্পতিকে অতিরিক্ত ছবি তুলে টাকা দাবি করে বিড়ম্বনায় ফেলা ফটোগ্রাফার (ফটোগ্রাফ পোশাক নম্বর ৫৯২) ইউনুসকে আটকের পর এ অভিযান শুরু করেন প্রশাসন।

সোমবার (১৮ জুলাই) ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের ইনানী ইনচার্জ পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, ট্যুরিস্ট পুলিশের ইনানী জোনের ইনচার্জ পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে পৃথক অভিযানে ইনানী বিচ থেকে ৪ জন ও পাটুয়ারটেক বিচ থেকে ৩ জন অনুমোদনহীন ফটোগ্রাফারের কাছ থেকে সাতটি ক্যামেরা জব্দ করে বাজেয়াপ্ত করা হয়।

ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে বেশ কিছু ফটোগ্রাফার পর্যটকদের ছবি উঠানোর কথা বলে নানাভাবে হয়রানি করে আসছে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের এ অভিযান অব্যাহত থাকবে।

কোনভাবেই অবৈধ ফটোগ্রাফারদের বিচ এলাকায় ব্যবসা করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ার জানান তিনি।

জেবি

এই বিভাগের সব খবর

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।...

সর্বশেষ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...

চট্টগ্রামে ৫৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন সারাদেশের মতো চট্টগ্রাম...