রবিবার, ২ আগস্ট ২০২৬

কক্সবাজারে দুই বসতঘর আগুনে পুড়ে গেছে

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদে আগুন লেগে নুরুল আবছার ও মো. রাশেদ নামের দুই জনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১৮ জুলাই) দুপুর দেড়টায় ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খামার পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে দমকল বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবছারের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা কিছুক্ষণের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী রাশেদের বাড়িতেও। আগুন লেগে দুটো বাড়িই দাউ দাউ করে জ্বলতে থাকে। এলাকাবাসী এসে আগুন নেভানোর প্রাথমিক কাজ শুরু করে। কিছুক্ষণ পর ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আবদুল হালিমের নের্তৃত্বে একদল পুলিশ এলাকাবাসীর সাথে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

পরে রামু থেকে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে জ্বলে পুড়ে সব শেষ। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক নুরুল আবছার ও রাশেদ জানান, আগুনে নগদ টাকা পয়সা, স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্রসহ সবকিছু পুড়ে গেছে।

রামু ফায়ার স্টেশনের স্টেশন লিডার মো. হাসান চৌধুরী জানান, আগুনে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সম্ভব সব ধরনের সহযোগিতা করা হবে।

জেবি

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...