রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

এ সপ্তাহের রাশিফল

- Advertisement -
Single page 1st Paragraph

রাশিফলের পক্ষে-বিপক্ষে, বিশ্বাস করা, না করা নিয়ে বিতর্ক রয়েছে বিস্তর। তারপরও প্রতিদিনি সকালে পত্রিকার পাতায় নিজের রাশিফল দেখার মতো মানুষ কম নেই। যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ড. মার্গারেট হ্যামিলটনের ভাষ্য, সংবাদপত্রে প্রকাশিত ৭০ শতাংশ রাশিফলে থাকে ইতিবাচক কথা। আর রাশিফল পড়ে মানুষ দৈনন্দিন জীবনের অনিশ্চয়তা, উদ্বেগ থেকে এক ধরনের মুক্তির পথ খোঁজে। তবে নানা কারণে জীবনে যেমন ব্যর্থতা থাকে, পাশাপাশি মেধা, কঠোর পরিশ্রম, অধ্যবসায়ের মাধ্যমে মানুষ নিজেই তার ভাগ্য গড়ে নিতে পারে।

মিলিয়ে নিন আপনার এ সপ্তাহের রাশি…

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

মেষ রাশির বন্ধুদের জন্য এ সপ্তাহটা বেশ ভালো যেতে পারে, বাড়তে পারে নতুন যোগাযোগ। দূর থেকে কোনো সুসংবাদও আসতে পারে। কাজকর্মে উদ্যোমী হতে পারলে ভালো করবেন। কর্মস্থলে ছোটখাট প্রতিকূলতা আপনাকে বিচলিত করতে পারে। প্রেম বা রোমান্সের ক্ষেত্রে নতুন যোগাযোগ শুভ হতে পারে। হাতে টাকা-পয়সা চলে আসতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

এ সপ্তাহে আপনার চিন্তাঞ্জলি দুশ্চিন্তায় রূপান্তরিত হতে পারে। হাতে টাকা-পয়সার টানাটানি মানসিক চাপ তৈরি করে দিতে পারে। কারো সাথে বাদ-বিবাদে জড়িয়ে যেতে পারেন। আলসেমি বা গাফিলতির কারণে কাজকর্মের ক্ষতি হতে পারে। বুঝে সামলে চলতে না পারলে নানা প্রতিকূলতার মাঝে নিজেকে আবিষ্কার করতে পারেন। প্রেমে বাধা আসতে পারে।

মিথুন (২১ মে-২০ জুন)

এ সপ্তাহে আপনার মন বেশ ভারাক্রান্ত হতে পারে। তবে ব্যবসায়ীদের জন্য হাতে বেশ টাকা-পয়সা চলে আসতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ রয়েছে। আপনার পরিবারে খরচ বাড়তে পারে। কারো কারো পরিবারে আত্মীয়-স্বজন আসতে পারে। সুসময়কে সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা থাকলে ভাল। প্রেমের ক্ষেত্রে বিয়ের কথাবার্তা এগুতে পারে। বুঝে চলার চেষ্টা থাকলে ভালো।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

কাজকর্মে ধীরগতির কারণে কাজে বাধা আসতে পারে। তবে কর্মে জটিলতা লাঘব হতে পারে। এ সপ্তাহে মিশ্র ফল লাভ হতে পারে। ভালো যেতে পারে মন্দও যেতে পারে। ব্যবসায়িক জটিলতা তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির তৈরি হতে পারে। দূর থেকে কোনো বিভ্রান্তিকর তথ্য আপনাকে অস্থির করতে পারে। বুঝে সামলে নিজেকে নিজের মতো করে পরিচালনা করতে পারলে ভাল করবেন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

সিংহ রাশির বন্ধুদের জন্য এ সপ্তাহটা বেশ ভালো-মন্দের সংমিশ্রণ হতে পারে। কাজেকর্মে ঝামেলা আসতে পারে। মনের মাঝে হতাশা বা অবসাদ আসতে পারে। খরচ বেড়ে যেতে পারে। বাড়িতে আত্মীয়-স্বজন আসতে পারে। পরিজনের জন্য পরিসেবা দিতে আপনার সময় ব্যয়িত হতে পারে। কেউ কেউ এ সপ্তাহে বেড়ানোর কথা ভাবছেন। প্রেম বা রোমান্স আপনাকে কিছুটা আন্দোলিত করতে পারে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

এ সপ্তাহে আপনার ব্যস্ততা বাড়তে পারে। বুঝে সামলে কথা বলুন, নইলে বাদ-বিবাদে জড়িয়ে পরতে পারেন। শরীর-স্বাস্থ্য কিছুটা জ্বালাতে পারে। অবসাদ বা ক্লান্তিতেও ভুগতে পারেন। ব্যবসা-বাণিজ্যে কিছুটা ধীর গতি তৈরি হতে পারে। কর্মস্থলে আলসেমি পরিলক্ষিত হতে পারে। প্রেমে প্রতিকূলতা আপনাকে মানসিক অবসাদে ভোগাতে পারে। বুঝে সামলে নিজেকে নিজের মত করে পরিচালিত করতে পারলে ভালো করবেন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আপনার যোগাযোগ এ সপ্তাহে বেশ বাড়তে পারে। দূর থেকে কোনো সুসংবাদ পেতে পারেন। মনের মাঝে জমে থাকা কোনো বিষয় সামনে চলে আসতে পারে। ধর্মকর্মে মতি বাড়তে পারে। বিবাহযোগ্যদের বিবাহের প্রস্তাব আসতে পারে। ব্যবসায়িদের জন্য বেশ ভাল ব্যবসায়িক যোগাযোগ বাড়তে পারে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২২ নভেম্বর)

এ সপ্তাহে আপনার দায়-দায়িত্ব বেশ বেড়ে যেতে পারে। আপনার কর্মস্থলে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসা-বাণিজ্যে কিছুটা ধীরগতি পরিলক্ষিত হতে পারে। কারো বেড়াতে যাওয়ার পরিকল্পনা তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভাল থাকবে। তবে প্রেম-রোমান্সে যুক্তিবাদি হতে পারলে ভাল করবেন। দূর থেকে কোন সুসংবাদও পেতে পারেন।

ধনু (২৩ নভেম্বর-২০ ডিসেম্বর)

এ সপ্তাহে আপনার বৃথা সময় নষ্ট হতে পারে। ব্যয় বাড়তে পারে। আর্থিক চিন্তা কিছুটা দুশ্চিন্তায় রূপায়িত হতে পারে। মনের মাঝে বাড়তে পারে অস্থিরতা। বুঝে চলার চেষ্টা থাকা অবশ্যই প্রয়োজন। যানবাহন ব্যবহারে বা রাস্তা পারাপারে খুবই সতর্কতা মেনে চলতে পারলে ভালো করবেন। প্রেম বা রোমান্সে প্রতারিত হওয়ার ভয় আছে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

এ সপ্তাহে আপনার উপর বেশ গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব পড়তে পারে। সপ্তাহটা আপনার জন্য তেমন শুভ নাও হতে পারে। দূর থেকে কোনো সুসংবাদও পেতে পারেন। কারো কারো জন্য আকস্মিক প্রাপ্তিযোগও আছে। তবে আপনার উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকা উচিত। কর্মস্থলে বাদ-বিবাদ থেকে দূরে থাকতে পারলে ভালো করবেন। প্রেম বা রোমান্সে ঝামেলা তৈরি হতে পারে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

যদিও এ সপ্তাহটা আপনার জন্য বহুমাত্রিক বিষয়াদির সাথে সম্পৃক্ত হতে পারে। নতুন কোনো কাজকর্ম শুরুর জন্য তেমন শুভ নয়। গৃহে অকারণে বাদ-বিবাদে জড়িয়ে যেতে পারেন। তবে কর্মক্ষেত্রে কিছুটা সাবধানতা মেনে চলুন। আয় যেমন হতে পারে, তেমন ব্যয়ের আধিক্য বেড়ে যেতে পারে। তবে মানসিক অস্থিরতার কারণে কাজকর্মে ভুল হতে পারে। বুঝে চলতে চেষ্টা করুন। যানবাহন ব্যবহারে সতর্ক থাকুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

এ সপ্তাহটা মিশ্র ফলদায়ক হতে পারে। বিশেষ করে যারা অসুস্থ ছিলেন তাদের জন্য সুস্থতা বাড়তে পারে। কাজেকর্মে শুভ ভাব বজায় থাকতে পারে। শরীর-স্বাস্থ্যের প্রতি নজর রাখতে পারলে ভালো। দূর থেকে কোনো সুসংবাদও পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ থেকে টাকা আসতে পারে। প্রেম বা রোমান্সে সময় ব্যয়িত হতে পারে।

জেবি

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...