শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ঈদগাঁওতে পুলিশের অভিযানের সময় ‘অসুস্থ’ আসামির মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে পুলিশের অভিযানের সময় ‘অসুস্থ’ থাকা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নুরুল কবির লেদু (৫৫) নামে এক আসামির হাসপাতালে মৃত্যু হয়েছে। তিনি ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখিল গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে।

শনিবার (১৬ জুলাই) রাত পৌনে ৩টায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম।

মৃতের চাচা নুরুল আলম বলেন, নুরুল কবির লেদু একটি মামলায় পলাতক আসামি ছিল। পুলিশের অভিযানকালে সে বুকে ব্যথা অনুভব করে। পরে পুলিশের গাড়িযোগে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

তিনি জানান, নুরুল কবির লেদু গত ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি মারামারির ঘটনায় কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। রোববার রাত ২টার দিকে বাড়িতে আসামি লেদু অবস্থান করছে এমন খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পরিবারের সদস্যরা আসামি বুকে ব্যথাজনিত অসুস্থতায় ভুগছেন বলে পুলিশকে অবহিত করে। পরে পুলিশ তাদের নিজস্ব গাড়িতে করে আসামি নুরুল কবির লেদুকে দ্রুত রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেবি

এই বিভাগের সব খবর

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

সর্বশেষ

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...