রবিবার, ১ নভেম্বর ২০২৬

বাসের কাগজপত্র চুরি করে চাঁদা আদায় করা চক্রের ৪ সদস্য আটক

- Advertisement -
Single page 1st Paragraph

দীর্ঘদিন ধরে যাত্রীবেশে উঠে বাসের কাগজপত্র চুরি করে গাড়ীর মালিক থেকে চাঁদা আদায় করে আসছে একটি চক্র। তুফান নামের এক যুবক গড়ে তুলেছিলেন গণপরিবহনে চাদাবাজির এই সিন্ডিকেট।

রাকিব হোসেন তুফানসহ ওই চক্রের চারজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

পুলিশের এ সংস্থাটি বলছে, গত দুই বছর ধরে চক্রটির সদস্যরা যাত্রীবেশে ঢাকার অভ্যন্তরীণ রুটের বাসে উঠে। এরপর চালকের পাশে বক্সে বা অন্য জায়গায় থাকা গাড়ির কাগজপত্র, ব্লু-বুক, রেজিষ্ট্রেশন সনদ চুরি করে নেয়। এরপর ওই বাস বা গাড়ীর মালিককে ফোন দিয়ে টাকা দাবি করতো। টাকা না দিলে আসল কাগজ পুড়িয়ে দেয়ার হুমকি দিতো তারা। আর ৫-১০ হাজার টাকা দিলে দেয়া হতো কাগজপত্র।

মিরপুর লিংক, শকিড়, খাজাবাব, প্রজাপতি ও রবরব পরিবহনসহ বিভিন্ন রুটের বাস মালিকদের থেকে টাকা নেয়ায় এ ব্যাপারে জিডি করেন ভুক্তভোগীরা। সিআইডিতে এ নিয়ে অভিযোগ করার পর চক্রের ৪ জনকে আটক করা হয়।

জেবি

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...