মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

বৃষ্টিতে কাটা পাহাড় ধসে পড়ায় ৭ লাখ টাকা জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে পাহাড় কাটার অভিযোগে চার ব্যক্তিকে ৬ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। এক সপ্তাহ আগে ভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় পাহাড়ধস পরিদর্শনে গিয়ে পাহাড় কাটার প্রমাণ পাওয়া যায় বলে অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন। রোববার (৮ আগস্ট) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগরের কার্যালয়ে এ সংক্রান্ত শুনানি শেষে তাদের জরিমানা দেওয়ার আদেশ দেন পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী। বিভাগীয় পরিবেশ অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর আকবর শাহ থানার জঙ্গল লতিফপুর এলাকায় শাপলা আবাসিক এলাকা সংলগ্ন পাহাড় কাটার দায়ে নুরুল আলম নামে একজনকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য্য করা হয়েছে। এছাড়াও নগরীর লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় একটি পাহাড়ের পৃথক দুই অংশ কাটার দায়ে জাহিদুল ইসলাম জাবেদ নামে একজনকে ৫০ হাজার ও সাবিনা বেগম নামে একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নগরীর খুলশী থানার গরীবউল্লাহ শাহ মাজার এলাকায় আমান উল্লাহ হাউজিং সংলগ্ন পাহাড় কাটার অপরাধে হাজী নুরুল ইসলাম প্রকাশ বার্মা হাজীর স্ত্রী আমিনা বেগমকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী বলেন, ‘গত ২৯ জুলাই ও পরদিন ভারী বৃষ্টির মধ্যে চারটি এলাকায় পাহাড়ধসে পড়ে। আমরা সম্প্রতি এলাকাগুলো পরিদর্শন করে সেখানে পাহাড় কাটার প্রমাণ পেয়েছি। কোথাও পাহাড় কেটে প্রায় সমতল করা হয়েছে, কোথাও কিছু অংশ কাটা হয়েছে। খুলশী এলাকায় পাহাড়ের গোড়া কেটে রাখা হয়েছে যাতে বৃষ্টিতে সেটি আস্তে আস্তে ধসে পড়ে। আমরা এসব পাহাড় যারা কাটছে তাদের শুনানিতে ডেকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দিয়েছি।’
অধিদফতরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক জানান, চট্টগ্রামের কালুরঘাটে পরিবেশ ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনার দায়ে ‘কালুরঘাট ডকইয়ার্ড’ নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রত্যেককে সাতদিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে বলা হয়েছে

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...