বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

দেশে একদিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝড়লো ২৬

- Advertisement -
Single page 1st Paragraph

দেশে শনিবার (১৬ জুলাই) বিকেল ৫ টা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। এর মধ্যে টাঙ্গাইলে ৮ জন, বগুড়ায় ৪, সিরাজগঞ্জে ৪ ও ময়মনসিংহে ৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৩৩ জন। শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ৮ জন নিহত হয়েছেন। দুপুর ১২টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরের পাকুল্লায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় মা ও দুই ছেলে-মেয়ে নিহত হন।

মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, বেলা ১২টার দিকে দুই ছেলে-মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মা। এ সময় দ্রুতগামী একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মেয়ের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারাও মারা যান।

এর আগে ভোর পৌনে ৫টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর এলাকায় ঢাকাগামী বালুভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে চারজন নিহত হন। দুর্ঘটনায় বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া মির্জাপুরের পাকুল্যায় বাসচাপায় আরেক শিশু নিহত হয়েছে। এ সময় নারীসহ দুজন আহত হয়েছেন।

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় এক নবজাতকও আহতও হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোর্ট ভবন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- জাহাঙ্গীর আলম (৩৫), তার স্ত্রী রত্না বেগম (২৬) ও তাদের আড়াই বছরের সন্তান জান্নাত। তারা মঠবাড়ি ইউনিয়নের রায়মনি গ্রামের বাসিন্দা।

অন্যদিকে বগুড়ার কাহালুতে প্রাইভেটকার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। সকালে উপজেলার দরগাহাট কালিয়াপুকুর এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন।

এদিকে ভোর ৪টার দিকে রাজধানীর শাহবাগ থানাধীন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে বাসচাপায় ইব্রাহীম বিশ্বাস (২৪) নামে রিকশা আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত ইব্রাহীম বরিশাল উজিরপুর উপজেলার বিশ্বাসবাড়ি গ্রামের সান্টু বিশ্বাসের ছেলে। শাহবাগ থানার ডিউটি অফিসার (এসআই) রাজু মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।

বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসায় সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী বিল্লাল হোসেন (৪৫) ও সিএনজিচালিত অটোরিকশা চালক চাঁন মিয়া (৫০) নিহত হন। এ ঘটনায় চারজন আহত হন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ এমরান এ তথ্য জানান।

গাজীপুরের পূবাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ভোরে পূবাইলের কলেজ গেট এলাকায় ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার এক যাত্রী নিহত হন। আহত হন ৭ যাত্রী। অপরদিকে সকাল সাড়ে ১০টার দিকে শুকুন্দিরবাগ এলাকায় দুই অটোরিকশার সংঘর্ষে নিহত হন আরেক যাত্রী।

রাজশাহীর মোহনপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সিরাজগঞ্জে ঢাকা-রাজশাহী মহাসড়কের খালকুলা এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৫ জন। দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।

ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুরে ট্রাকের ধাক্কায় লোকমান হোসেন (৮০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। সকালের এ দুর্ঘটনায় নিহত লোকমান হোসেন কালীগঞ্জ উপজেলার খোসালপুর গ্রামের বাসিন্দা। কালীগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন এ তথ্য জানান।

জেবি

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...