সোমবার, ২৯ জুন ২০২৬

হালদায় ভেসে এল ১২০ কেজি ওজনের মৃত ডলফিন

- Advertisement -
Single page 1st Paragraph

দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর শাখা খালে ভাসছে ১২০ শত কেজি ওজনের মৃত ডলফিন।
১৪ জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৫ টার দিকে রাউজান পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ গহিরা এলাকার বুড়িসর্তা খালে ভাসতে থাকা মৃত ডলফিনটি দেখেন স্থানীয়রা।
জানা যায়, হায়দার আলী নামের স্থানীয় যুবক ডলফিনটিকে খালের পাড়ে নিয়ে আসেন। তিনি বলেন, ডলফিনটির মুখে কোরবানির পশুর বর্জ্য (গরুর নাড়ি-ভুড়ি) আটকানো ছিল। ভাসমান অবস্থায় দেখতে পেয়ে সংশ্লিষ্টদের জানিয়েছি। ডলফিনটিকে টেনে খালের পাড়ে নিয়ে এসেছিলাম। সংশ্লিষ্ট কারো সাড়া না পাওয়ায় পচা ডলফিনটাকে আবার ভেসে দিয়েছি।
হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, ‘বড় আকৃতির একটি গাঙ্গেয় ডলফিন ভেসে উঠেছে জানতে পেরে তথ্য সংগ্রহ করতে এসেছি। তিনি আরো বলেন,‘মৃত ডলফিনটি অনেক বড় আকৃতির। হালদায় এর আগে এত বড় ডলফিন মারা যায়নি। আমি স্থানীয় এক লোক দিয়ে ডলফিনটির ওজন ও দৈর্ঘ্য নিরূপণ করি। মৃত ও প্রায় গলিত এই ডলফিনটির ওজন প্রায় ১শ ২০ কেজি এবং এর দৈর্ঘ্য ৮.৫-৯ ফুট। ডলফিনটি পচে যাওয়ায় মৃত্যুর কারণ নির্ধারণ করা বা জানা সম্ভব হয়নি।’ তিনি আরো বলেন ‘এ পর্যন্ত (রাত ৮টা) পর্যন্ত ডলফিনটি রাউজানের বুড়িসর্তা খালে ভাসছিল। কেউ উদ্ধার করেনি। এটি উদ্ধার করার দায়িত্ব বন বিভাগ কিংবা উপজেলা প্রশাসনের। ডলফিনটি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে আনার সুযোগ নেই। কারন এটি গলিত হয়ে গেছে। এটি উদ্ধার করে এখন মাটিচাপা দেয়া দরকার।’
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার রাত ১১টার দিকে বলেন, এটি পৌরসভার মধ্যে পড়েছে। ইতোমধ্যে আমরা উদ্ধার প্রক্রিয়া শুরু করেছি। ডলফিনটি পচে যাওয়ায় মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করছি।
জানা যায়, গত ২০১৭ সেপ্টেম্বর মাস থেকে এই পর্যন্ত হালদা ও তার সংযুক্ত খালে ৩৬টি ডলফিন নানা কারণে মারা গেছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ডলফিনের এই প্রজাতিটিকে অতি বিপন্ন (লাল তালিকাভুক্ত) হিসেবে চিহ্নিত করেছে।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...