বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বাসায় টিকা গ্রহণের ছবি ফেসবুকে দিয়ে যুবক আটক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর খুলসী এলাকায় বাসায় বসে টিকা গ্রহণ এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুকে শেয়ার করায় মো. হাসান (৩০) নামে এক যুবককে আটক করেছে খুলশী থানা পুলিশ। রোববার (৮ আগস্ট) দিবাগত মধ্যরাতে জাকির হোসেন রোডের বাই লেইনের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার বিনামূল্যে গণটিকা প্রদান কর্মসূচি হাতে নিয়েছে। লোকজন নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করছেন। কিন্তু গত শনিবার খুলশী থানা এলাকার বাসিন্দা এক ব্যক্তি বাসায় বসে টিকা গ্রহণ করেন এবং সেই ছবি ফেসবুকে শেয়ার করেন। বিষয়টি পুলিশের নজরে আসলে রোববার দিবাগত রাতে তাকে আটক করা হয়।
টিকা গ্রহণের ছবি ফেসবুকে দিয়ে হাসান নামে ওই যুবক লেখেন, ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অশেষ ধন্যবাদ প্রিয় বন্ধু মো. মোবারক আলীকে কোভিড ভ্যাকসিন প্রদানে সহায়তা করার জন্য। আলহামদুলিল্লাহ মর্ডানার ১ম ডোজ সম্পন্ন।’
সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত টিকাকেন্দ্র ব্যতীত বাসায় বসে টিকা নেয়া আইনগতভাবে অপরাধ। এতে সরকারের কর্মকান্ড প্রশ্নবিদ্ধ ও ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। আবার ঘরে টিকা গ্রহণ অনেকক্ষেত্রে স্বাস্থ্যসম্মত নাও হতে পারে। পাশাপাশি সাধারণ মানুষ লাইন ধরে টিকা গ্রহণে নিরুৎসাহিত হতে পারেন।
এ বিষয়ে বায়েজিদ বোস্তামী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. শাহ আলম বলেন, ‘বাসায় বসে টিকা গ্রহণের অভিযোগে হাসান নামে এক যুবককে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এবং মো. সাজ্জাদসহ দুজন মোবারক নামে এক ব্যক্তির সহযোগিতায় অবৈধ উপায়ে টিকা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। তাদের আটক করার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। তাছাড়া পুরো প্রক্রিয়ার সঙ্গে কারা কারা জড়িত আছে, তা তদন্ত করা হচ্ছে।’####

এই বিভাগের সব খবর

ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায়ে কাজে...

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি প্রসূতি ও নবজাতক সেবা চালু করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার গর্ভবতী নারী ও নবজাতকদের জরুরি স্বাস্থ্যসেবা...

সিডিএ’র ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ

চট্টগ্রামের ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে জাপানি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা আনার বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সঙ্গে আলোচনা করেছে নিউভিশন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আজ...

সর্বশেষ

ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর চেয়ারম্যান ড. মো. রফিকুল...

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি...

সিডিএ’র ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ

চট্টগ্রামের ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে জাপানি বিনিয়োগ ও প্রযুক্তিগত...

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী

ইরানের বিরুদ্ধে ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে...

এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জ্যোতির

আসন্ন এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত...

সিএমপির ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা সমাধানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...