বুধবার, ২৪ জুন ২০২৬

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা

- Advertisement -
Single page 1st Paragraph

শ্রীলঙ্কায় চরম সঙ্কটপূর্ণ অবস্থায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে দেশটির পশ্চিম প্রদেশে অবিলম্বে কারফিউ জারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

বুধবার (১৩ জুলাই) এ নির্দেশ দেন সঙ্কটে জর্জর দেশটির প্রধানমন্ত্রী। খবর কলম্বো গেজেটের।

এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, রাজধানী কলম্বোতেও কারফিউ বলবৎ থাকবে। ক্রমবর্ধমান বিক্ষোভ থামাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কলম্বো গেজেটের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে নিরাপত্তা বাহিনীকে দাঙ্গাবাজ লোকদের গ্রেফতার করার এবং যে লরিগুলিতে ভ্রমণ করছেন তা জব্দ করার নির্দেশ দিয়েছেন।

এর আগে কলম্বোর ফ্লাওয়ার রোডে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয়ের কাছে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে। বিপুল সংখ্যক মানুষ গল ফেস থেকে অবস্থানে পৌঁছে বিক্ষোভ দেখায়। তারা রনিল বিক্রমাসিংহকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়।

অর্থনৈতিক সঙ্কটের মুখে গণ–আন্দোলনের মধ্যে মঙ্গলবার (১২ জুলাই) রাতে দেশ ছেড়ে পালান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। তিনি একটি সামরিক উড়োজাহাজে করে মালদ্বীপে গেছেন বলে নিশ্চিত করেছেন অভিবাসন কর্মকর্তারা।

গোতাবায়ার দেশ ছেড়ে পালানোর কয়েক ঘণ্টার মধ্যে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হলো।

জেবি

এই বিভাগের সব খবর

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের কর্মসূচিতে অংশ নেওয়ার পর আজ স্থানীয় সময় দুপুর ১ টা ৫৬ মিনিটে দালিয়ান...

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রীর...

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সে দেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এই...

সর্বশেষ

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু...

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন...

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...