বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

লামায় ধসে পড়তে পারে ইয়াংছা খালের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি বড়পাড়া সংলগ্ন গার্ডার ব্রিজ

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি বড়পাড়া সংলগ্ন ইয়াংছা খালের উপর কোটি টাকা ব্যয়ে নির্মিত গার্ডার ব্রিজটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে টানা কয়েকদিনের বৃষ্টির ফলে উজান থেকে নেমে আসা পানির ¯্রােতের টানে ব্রিজের পূর্বপাশের বেইজের নিচের মাটি সরে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয়। ২০১৩ সালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হয়। এখনি প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ব্রিজ ধসে বড়ধরণের দূর্ঘটনার পাশাপাশি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষ চরম ভোগান্তির মুখে পড়তে পারেন। ব্রিজটি রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, কয়েকদিনের বৃষ্টিতে খালের পানির তীব্র স্রোতে বেইজের নিচের মাটি সরে গেছে। শুধু তাই নয়, গভীর গর্তের সৃষ্টিও হয় বেইজের নিচে। আবারো টানা বৃষ্টি হলে ব্রিজটি ধসে পড়তে পারে। এ সময় বড়পাড়ার বাসিন্দা আচিংমং মার্মা, মংচাহ্লা মার্মা, অংচামং মার্মা, নাছির আহমদ বাদশা ও আবুল হাসেম বলেন, একটানা বৃষ্টির সময় পানির ¯্রােতের টানে ব্রিজের পূর্বপাশের পিলারের নিচ থেকে মাটি সরে গর্ত হয়ে যায়। বিকল্প কোন ব্যবস্থা না থাকায় এ ব্রিজের উপর দিয়েই বেশ কয়েকটি পাড়ার মানুষ চলাচল করতে হয়। আবারো বর্ষণ শুরু হলে ধসে পড়তে পারে ব্রিজের পূর্বপাশ। তাই ব্রিজটি রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকার জনসাধারণের যোগাযোগ সুবিধার কথা চিন্তা করে ২০১৩ সালে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়পাড়া সংলগ্ন ইয়াংছা খালের উপর গার্ডার ব্রিজটি নির্মাণ করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃপক্ষ। এ ব্রিজ ওপর দিয়ে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্টিসহ বেশ কয়েকটি পাড়ার মানুষ চলাফেরা করেন আসছেন। সাম্প্রতিক সময়ে টানা বর্ষণে ইয়াংছা খালের বড়পাড়া এলাকায় ভাঙ্গন দেখা দেয় এবং পানির ¯্রােতের টানে পিলারের বেইজের নিচ থেকে মাটি সরে যায়।
ব্রিজের পিলারের নিচ থেকে মাটি সরে গর্ত সৃষ্টির সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য আপ্রুচিং মার্মা বলেন, বর্তমান ব্রিজটির পূর্বপাশ হুমকি মুখে আছে। ব্রিজটি রক্ষায় দ্রুত ব্যবস্থা না নিলে চলতি মৌসুমেই ধসে পড়তে পারে। এতে এলাকার জনসাধারণের দুর্ভোগের অন্ত থাকবেনা। তাই এখনিই ব্রিজটি রক্ষা অতিব জরুরী হয়ে পড়েছে।
এ বিষয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান বলেন, সরজমিন পরিদর্শন করে বড়পাড়া সংলগ্ন ইয়াংছা খালের ওপর ব্রিজটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের সব খবর

ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায়ে কাজে...

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি প্রসূতি ও নবজাতক সেবা চালু করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার গর্ভবতী নারী ও নবজাতকদের জরুরি স্বাস্থ্যসেবা...

সিডিএ’র ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ

চট্টগ্রামের ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে জাপানি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা আনার বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সঙ্গে আলোচনা করেছে নিউভিশন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আজ...

সর্বশেষ

ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর চেয়ারম্যান ড. মো. রফিকুল...

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি...

সিডিএ’র ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ

চট্টগ্রামের ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে জাপানি বিনিয়োগ ও প্রযুক্তিগত...

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী

ইরানের বিরুদ্ধে ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে...

এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জ্যোতির

আসন্ন এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত...

সিএমপির ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা সমাধানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...