শনিবার, ২৭ জুন ২০২৬

বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণ, প্রেমিকের মা গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

নোয়াখালীর সুবর্ণচরে ১৬ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এতে অভিযুক্ত প্রেমিক মামুনের মা আমেনাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ।

এর আগে মঙ্গলবার (১২ জুলাই) রাতে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মামুনসহ তার তিন স্বজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর পরপরই আমেনাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজহার সূত্রে জানা যায়, দুই বছর আগে ভুক্তভোগী কিশোরীর সঙ্গে সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের মামুনের (২২) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের সূত্র ধরে নিজের তিন সহযোগীকে নিয়ে বিভিন্ন সময় ওই কিশোরীকে ধর্ষণ করে আসছিলেন মামুন। সর্বশেষ গত ৭ জুলাই রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে নিয়ে আবারো ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন মামুন। সে সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মামুন সেখান থেকে পালিয়ে যান। পরে বিষয়টি মামুনের পরিবারকে জানালে তারা কিশোরীর সঙ্গে মামুনের বিয়ে দিতে রাজি হন। কিন্তু একই সঙ্গে তারা কালক্ষেপণ করতে থাকে এবং বিভিন্নভাবে ধর্ষিতার পরিবারকে হুমকি দিতে থাকেন।

ওসি দেবপ্রিয় দাশ বলেন, মঙ্গলবার রাতে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মামলা করলে এজহার নামীয় আসামি প্রেমিকের মাকে মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে।

মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালছে। গ্রেপ্তারকৃত আসামিকে আজ (বুধবার) দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

জেবি

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...