চট্টগ্রামের উপজেলা বোয়ালখালীতে দোলনা বাঁধার সময় সিঁড়ি থেকে পড়ে জেসমিন আকতার (২৩) নামে এক অন্তঃসত্বা নারী প্রাণ হারিয়েছে। জেসমিন ৮ মাসের গর্ভবতী।
মঙ্গলবার (১২ জুলাই) সকালে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা সন্দ্বীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বামী মোস্তাফিজুর রহমান বলেন, আমার দুই বছরের মেয়ের জন্য ঘরের একটি দোলনা বাঁধা হয়। এটি নড়বড়ে হওয়াতে সকালে আমার স্ত্রী দোলনা খুলে দেয়ার জন্য সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে পা পিঁছলে পড়ে অচেতন হয়ে যায়। স্থানীয় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন।

