চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় ১০ তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে নমিতা চৌধুরী (৭১) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত নমিতা চৌধুরী প্রবীর চৌধুরীর স্ত্রী।
সোমবার (১১ জুলাই) সকাল পৌনে ১০টায় নগরীর সিরাজউদ্দৌলা রোডে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।
তিনি বলেন, সকালে সিরাজউদ্দৌলা রোডের নিজ বাসার ১০ তলা ভবনের ছাদে উঠে পৌনে ১০টার দিকে ছাদ থেকে লাফ দেন নমিতা চৌধুরী। আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

