চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে হাবিবা আক্তার নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
হাবিবা ওই এলাকার অটোরিকশা চালক নেজাম উদ্দিনের কন্যা।
রোববার (১০ জুলাই) দুপুরে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শোয়াইর বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবা খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
এক ব্যক্তি গোসল করতে নেমে পানিতে মরদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করেন। স্থানীয় পল্লী চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

