সোমবার, ১৫ জুন ২০২৬

চট্টগ্রামের কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় ঠিকাদারের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. মারুফ (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।তিনি পেশায় ঠিকাদার। রোববার (৮ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।নিহত মো. মারুফ বরিশাল সদর থানার আব্দুল বারেকের ছেলে। তিনি ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, মারুফ রাজমিস্ত্রির ঠিকাদার হিসেবে কাজ করতেন। পটিয়ার জিরি এলাকার একটি মসজিদ নির্মাণের ঠিকাদারির কাজ পেয়েছিলেন। সকালে মসজিদের কাজ তদারকির জন্য যাচ্ছিলেন মোটরসাইকেলে করে। পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে ক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা মাসুদ এগ্রোর একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতেই ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলে থাকা মাসুদ। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তিনি আরও বলেন, ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...