সোমবার, ২৯ জুন ২০২৬

চাহিদা বেশি ছোট-মাঝারি গরুর

শেষ সময়ে বেচাকেনায় সরগরম কোরবানির পশুর হাট

- Advertisement -
Single page 1st Paragraph

ঈদুল আজহার আগে আজ শুক্রবার চট্টগ্রাম নগরীর পশুর হাটগুলোতে ভালোই জমে উঠেছে বেচাকেনা। গত কয়েক দিন অলস সময় পার করলেও আজ থেকে গরু বিক্রিতে ব্যস্ত সময় পার করেন বিক্রেতারা।

দুপুরে নগরের সাগরিকা পশুর হাটে গিয়ে দেখা যায়, বাজারে ক্রেতার আনাগোনা বেড়েছে। গরু বেচাকেনাও হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল থেকেই বেচাকেনা বেড়েছে। এর আগে সকালে নগরের বিবিরহাট বাজারে গিয়েও দেখা গেছে একই চিত্র।

শুক্রবার সকালে বাজার ঘুরে দেখা গেছে, ছোট-মাঝারি ও বড় আকৃতির বাহারি গরু এসেছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দুপুরের আগেই গরুতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে হাট। পশুর হাটগুলো ঘিরে নিরাপত্তা ব্যবস্থা, নির্বিঘেœ যাতায়াত ব্যবস্থা, জাল নোট শনাক্তকরণ মেশিন বসিয়েছে পুলিশ ও সংশ্লিষ্ট বাজার কর্তৃপক্ষ।

বাজার আসা একাধিক ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গরুর দাম বাড়তি। তবুও কোরবানির জন্য কয়েকটি বাজার ঘুরে পছন্দের গরু কিনতে হবে। গত কয়েকদিন একাধিক বাজারে গরু দাম জানা হয়েছে।

গরু নিয়ে বাজারে আসা চন্দনাইশের মো.হাসান বলেন, গত কয়েকদিন গরুর দাম জানতে চেয়েছেন ক্রেতারা। কিন্তু আজ দর করছেন। কয়েকটি বিক্রি হয়েছে। আশা করি আমাদের সব গরু বিক্রি হয়ে যাবে।

নাহার এগ্রো ফার্মের পরিচালক মো.হাসান বলেন, আমাদের ফার্মের সব গরু বাজারে নিয়ে আসা হয়েছে। নগরের বাসিন্দরা আজ গরু কিনবেন। গরু রাখার জায়গা না থাকায় আগে গরু কিনতে চায় না অনেকে। বাজারে গরুর দাম গত বছরের তুলনায় বেশি। জিনিসপত্রের দামের কারণে গরুর দাম বেড়েছে। আমাদের বিক্রি সন্তুষ্টিজনক।

কালুরঘাট থেকে গরু কিনতে আসা ইবনে আল আমিন হোসেন বলেন, গত কয়েকদিন বিভিন্ন বাজারে গরু দেখেছি। একটি গরু পছন্দ হয়েছিল। টাকা কম থাকার কারণে ও পরিবারের ছোট সদস্যদের দেখানোর জন্য গরুটি নেওয়া হয়নি। এখন গরুটি কিনলাম ১ লাখ ৮০ হাজার টাকায়।

নুর নগর হাউজিং সোসাইটির গরু-ছাগলের বাজার পরিচালনা কমিটির সদস্য সচিব মো.কামাল বলেন, বাজারের হাসিল উঠবে কি-না তা নিয়ে চিন্তায় আছি। শুক্রবার ও শনিবার গরু বিক্রি হলে হাসিল উঠে যাবে। সকাল থেকে মোটামুটি গরু বিক্রি হচ্ছে।

বিবিরহাট গরুর বাজারে দায়িত্বরত চান্দগাঁও থানার পুলিশ সদস্যরা জানান, বাজারে পর্যাপ্ত পরিমাণে পুলিশের মোতায়েন রয়েছে। এখনো পর্যন্ত বাজারে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জাল টাকার বিষয়ে ক্রেতা-বিক্রেতাদের সতর্ক করা হচ্ছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...