সোমবার, ৯ নভেম্বর ২০২৬

শাহ আমানতে কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ লাখ ৫২ হাজার ৪০০ শলাকা সিগারেট জব্দ করেছে কাস্টমস হাউস। যার বাজার মূল্য ১ কোটি ১০ লাখ টাকা।

আজ বুধবার সকাল ৮টায় দুবাই থেকে বিমান বাংলাদেশের বিজি-১৪৮ ফ্লাইটে আসা এসব সিগারেট জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান।

তিনি বলেন, আমাদের কাছে আগে থেকেই সংবাদ ছিল ফ্লাইটে আমদানি শর্তযুক্ত পণ্য আসতে পারে। তাই বিমানবন্দরের কার্গো ওয়ারহাউসে চিরুনি অভিযান শুরু করি। এ সময় বিভিন্ন কার্টুনে প্রাথমিকভাবে সন্দেহজনক পণ্যের অস্তিত্ব পাওয়া যায়। পরে কার্টুনগুলো কেটে সুপার স্লিম ইজি গোল্ড, সুপার স্লিম ইজি স্পেশাল গোল্ড, সুপার স্লিম ইজি স্পেশাল লাইট, মন্ড স্ট্রবেরি ফ্লেভার ও বেনসন লাইট ব্র্যান্ডের ৭ হাজার ২৬২ মিনি কার্টুন (১৪,৫২,৪০০ শলাকা) সিগারেট পাওয়া যায়।। পণ্য চালানটিতে বিপুল রাজস্ব ফাঁকির অপচেষ্টা করা হয়।

এই বিভাগের সব খবর

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি ডেকচি চুরির অভিযোগ নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (পিজিটিডিএ, চমেকহা)। আজ...

সর্বশেষ

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে...

বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন...

চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামে নানা...

জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন,...